ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিক পুত্রে’র ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

পটুয়াখালী প্রেসক্লাবের সহ—সভাপতি ও দি ডেইলি স্টারের পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেনের পুত্র লুৎফুর রহমান সুফিয়ানকে মারধর করে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গুরতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেন বাদি হয়ে বুধবার পটুয়াখালী থানায় মামলা হলে পুলিশ রাত ১১ টায় দু‘আসামী বেল্লাল মৃধা ও হেলাল মৃধাকে সদর উপজেলার মোল্লা স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেছে।


মামলার বিবরনে জানা গেছে, সাংবাদিক সোহরাব হোসেনের পুত্র লুৎফুর রহমান সুফিয়ান পটুয়াখালী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। সোহরাব হোসেন তার গ্রামের বাড়ি আউলিয়াপুর মোল্লা স্ট্যান্ডে বসতঘর উত্তোলন করছেন। এ কাজে নগদ টাকার প্রয়োজন হলে একই এলাকায় তার নিকট আত্মীয় ফারুকুল বারির স্ত্রী কুলসুম বেগমের কাছে ১ লাখ ৮০ হাজার টাকা ধার চাইলে তিনি ওই টাকা দিতে সম্মত হন এবং লুৎফর রহমান সুফিয়ানকে টাকা আনার জন্য পাঠাতে বলেন। লুৎফর রহমান সুফিয়ান ৪ মে মঙ্গলবার আসর নামাজ বাদে পটুয়াখালীর সংশপ্তক লেনের বাসা থেকে মোটর সাইকেলযোগে কুলসুম বেগমের পৈত্রিক বাড়িতে গিয়ে ইফতার শেষে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পটুয়াখালীর বাসার উদ্দেশ্যে উক্ত কুলসুম বেগমের ঘর থেকে বের হলে একই এলাকার সন্ত্রাসী মেহেদী হাসান সোহাগ, সোহলে মৃধা, বেল্লাল মৃধা, হেলাল মৃধার নেতৃত্বে ৭/৮ জন সুফিয়ানের ওপর হামলা চালায়। তাকে বেদম মারধর করে তার সাথে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সুফিয়ানের ডাক—চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে অঅসরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মুমুর্ষু অবস্থায় সুফিযানকে পটুযাখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 


এদিকে ধৃত বেল্লাল মৃধা ও হেলাল মৃধাকে পুলিশ বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জামিনের আবেদন করে। আদারতের বিচারক আমিরুল ইসলাম তাদের জামিনের আবেদন আগামি রবিবার শুনানীর তারিখ নির্ধারন করে উভয়কে জেল হাজতে পাঠানোর নির্দেম দেন বলে জানান বাদি পক্ষের আইনজীবী এঢভোকেট সৈয়দ মো. মহসিন।

মামলার তদন্তকারি কর্মকর্তা পটুয়াখালী থানার এসআই আনোয়ার হোসেন জানান, ধৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং মামলার ঘটনাস্থল পরিদর্শন করে স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহন ও আলমত জব্দ করা হয়েছে।করা হয়েছে।

পটুয়াখালী থানার ওসি আকতার মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে দু‘আসামিকে গ্রেপ্তার করেছে।  ধৃতদেরকে আদালতে সোপর্দ করা হবে। সুষ্ঠু তদন্ত শেষে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑